1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

পটুয়াখালীর দশমিনায় মায়ের সাথে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মায়ের সাথে অভিমান করে সুমাইয়া (১১) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ রনগোপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া মানিক খানের মেয়ে এবং আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পড়াশোনায় অবহেলার কারণে শনিবার সন্ধ্যায় মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সুমাইয়া নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

কিছুক্ষণ পর তার মা সাড়া না পেয়ে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে ডাকচিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসেন। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, “পড়াশোনার জন্য মা বকাঝকা করলে সুমাইয়া অভিমান করে আত্মহত্যা করে।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট