1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

 তথ্য আপা প্রকল্প অব্যাহত রাখার শর্তে সিনিয়র সচিবের মতামত: সেবা গ্রহীতাদের চাহিদা ও কর্মীদের সততা জরুরি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেছেন, প্রান্তিক নারীদের চাহিদা থাকলে এবং তথ্য আপারা সততার সাথে কাজ করলে তথ্য আপা প্রকল্প অব্যাহত থাকতে পারে। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের তথ্য আপা প্রকল্পের তথ্যকেন্দ্রে প্রান্তিক নারীদের জন্য বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। বিশেষ অতিথি ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ এবং সিনিয়র সচিবের একান্ত সচিব মো. বোরহান উদ্দিন মিঠু।

এছাড়া জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সকল তথ্যসেবা কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

সভায় সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, “সেবা গ্রহীতা প্রান্তিক নারীরা চাইলে এবং তথ্য আপারা সততার সাথে কাজ করলে তথ্য আপা প্রকল্প অব্যাহত থাকবে। নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। তবে কুসংস্কার ও দারিদ্র্য দূর করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি। পরিবার, সমাজ ও রাষ্ট্র মিলেই এ অপসংস্কার প্রতিরোধ করা সম্ভব। এই কাজে তথ্য আপা প্রকল্প কার্যকর ভূমিকা রাখতে পারে।”

সভায় অংশগ্রহণকারী নারীরা জানান, এই ধরনের উঠান বৈঠক তাদের সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা প্রতিবেশী ও পরিবারকে আরও সক্রিয়ভাবে সচেতন করার চেষ্টা করবেন। তারা সিনিয়র সচিবসহ সরকারের কাছে তথ্য আপা প্রকল্প চালু রাখার দাবি জানান।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা সারাদেশে তথ্য আপা প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল নারীদের দোরগোড়ায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সিকিউরিটি বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়া হয়।

এর আগে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবিতে তথ্য আপা প্রকল্পের কর্মীরা আমরণ অনশনসহ ব্যাপক আন্দোলন কর্মসূচি পালন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট