1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ মায়ের লাশ ৩ দিন পর উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া মা জেসমিন আক্তারের (৩৮) মরদেহ ঘটনার তিন দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ইর্কোপার্ক সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে।

জেসমিন গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামের জসিম মিয়ার স্ত্রী। বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ২০ সেপ্টেম্বর সকালে জেসমিনের বাকপ্রতিবন্ধী ছেলে জিসান আহমেদ তানজিল (১২) নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে ঘুরতে যায়। মায়ের রাগারাগিতে ভয় পেয়ে নদীতে লাফ দিলে জেসমিন তাৎক্ষণিক ছেলেকে বাঁচাতে ঝাঁপ দেন। স্থানীয়রা তানজিলকে জীবিত উদ্ধার করলেও স্রোতে তলিয়ে যান জেসমিন। তিন দিন ধরে উদ্ধার অভিযান চালানোর পর সকালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। নৌ-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট