1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

ভোলা মুজাহিদ কমিটির সভাপতি মৌলভী আবুল কালামের মৃত্যুতে শোকের ছায়া

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলার সভাপতি ও হেফাজতে ইসলাম ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদীর পিতা মৌলভী আবুল কালাম আজাদ (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মরহুম। তাঁর জীবনাবসানে স্ত্রী, দুই ছেলে, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী শোকাহত। আগামীকাল (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় আলীনগর আজিজিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মরহুম একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন হিসেবে ইসলাম প্রচার ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ভোলা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হক, জেলা বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম এবং জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি রুহুল আমীন পৃথক শোকবাণীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, মৌলভী আবুল কালামের অবদান জেলার ধর্মীয় ও সামাজিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট