1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

জামাত চাই মওদুদীর আদর্শ আর বিএনপি চায়, রাসূল সাঃ এর আদর্শ-ভোলায় হাফিজ ইব্রাহিম

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, জামাত চাই মওদুদীর আদর্শ আর বিএনপি চায়, রাসূল সাঃ এর আদর্শ। তিনি আরো বলেন,
‘যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেয়া হয়েছে। এর মাধ্যমে (জামায়াত) দেশকে অস্থিতিশীল করতে চায় কি না, সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে। রবিবার বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই দেশকে নেপাল, সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়। ‘৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এ দলটি’ ‘২৪ এর গণঅভ্যুথানের পর নানা ষড়যন্ত্রে লিপ্ত’। এ সময় তিনি আরো বলেন,
দেশের বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। এ মুহূর্তে আপনারা যদি সচেতন না থাকেন তাহলে আপনাদের কষ্টের ফসল অন্যেরা কেটে নিয়ে যাবে। বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী, মো. নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল হক, ওবায়দুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট