1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

ভোলার ভেলুমিয়ায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা রেজিস্ট্রেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক রুমন খান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহিনুর মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজম হোসেন, ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন টিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ, অর্থ সম্পাদক ফয়েজ উল্লাহ এবং আইটি সম্পাদক আল আমিন।

এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় বিনামূল্যে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন আবুল কালাম আজাদ।

কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ এলাকায় মানবসেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট