1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ভোলার বোরহানউদ্দিনে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের রানিগঞ্জ বাজার এলাকায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়িত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহায়তায় “Rural Microenterprise Transformation Project (RMTP)” এর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বিষয়ক এক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, বালাই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধির উপায় এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল এবং জিজেইউএস-এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ মুরাদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর এসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ নাজিমুদ্দিন শান্ত, সহকারী কৃষি কর্মকর্তা রিপন দাস সহ অন্যান্য কর্মকর্তারা।

 “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের অংশ হিসেবেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে পেঁয়াজ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

কৃষি কর্মকর্তারা বলেন, দেশে পেঁয়াজের চাহিদা ক্রমবর্ধমান। এ চাহিদা পূরণে গ্রীষ্মকালীন মৌসুমেও পেঁয়াজ চাষ সম্প্রসারণ করতে পারলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন এবং বাজারে আমদানি নির্ভরতা কমবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেঁয়াজ চাষে মানসম্মত বীজ নির্বাচন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট