1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি

ভোলায় মৎস্যসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মৎস্যসম্পদ খাতে খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর শিশু সুরক্ষা কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিইইউ প্রকল্পের আওতায় জিজেইউএস এই প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা (ভরপ্রাপ্ত) মো. মেহেদী হাসান এবং ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে। এ সময় জিজেইউএস-এর প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে এফডিএ এবং জিজেইউএস-এর প্রকল্পভুক্ত এলাকার ২৫ জন খামারি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তাদের বাস্তবমুখী অভিজ্ঞতা, আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

মৎস্যসম্পদ খাতে আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়াতে ও খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট