1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

মৌলভীবাজারে ইভটিজিংয়ের অভিযোগে পুলিশের জালে দুই কিশোর

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার সরকারি কলেজের সামনে কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটি হলে কলেজগেটের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় ওই দুই কিশোর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। পরে তারা উত্তেজিত হয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে আশপাশের জনতা ক্ষিপ্ত হয়ে উঠে তাদের গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজগেটসহ শহরের বিভিন্ন স্পটে প্রায়ই ছাত্রীদের ইভটিজিংয়ের মত ঘটনা প্রায়শই ঘটে। কিন্তু ভয়ে বা সামাজিক সম্মানের কারণে অনেকেই বিষয়টি প্রকাশ করতে চায় না। আজকের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করলেও তারা মনে করেন, স্থায়ীভাবে এ সমস্যার সমাধান প্রয়োজন।

মৌলভীবাজার মডেল থানার এসআই পবিত্র শেখর দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “নারীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, শুধু পুলিশের পদক্ষেপেই এ সমস্যা সমাধান সম্ভব নয়। পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। তারা বলেন, ইভটিজিং কোনো সাধারণ দুষ্টুমি নয়—এটি নারী নির্যাতনেরই একটি রূপ। এটি শুধু ভুক্তভোগীর মানসিক ক্ষতি করে না, বরং সমাজে অস্থিরতা তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট