1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় লাইভ চলাকালে অচেতন হয়ে মারা গেলেন সাংবাদিক তরিকুল শিবলী (৪০)। চিকিৎসকরা ধারণা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় কার্জন হলের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার তরিকুল শিবলী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

সহকর্মী সাংবাদিকরা জানান, লাইভ চলাকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন শিবলী। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করছেন। তবে ময়নাতদন্তের পর চূড়ান্ত কারণ জানা যাবে।

নিহত শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট