1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভোলায় আলেম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র‌্যালি

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ভোলায় দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস, সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি হাসান মিজানুর রহমান মিঠু এবং ইসলামী ঐক্য আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তারা প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট ভোলা সদর থানার ওসি আবু শাহাদাত মো. হাছনাইন পারভেজ, পুলিশ সুপার শরীফুল হক ও জেলা প্রশাসক মো. আজাদ জাহানের অপসারণ দাবি জানান।

এসময় বক্তারা দ্রুত মাওলানা নোমানীর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় ভোলার তৌহিদী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন।

প্রতিবাদ সমাবেশে আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে বৃহত্তর গণসমাবেশের ঘোষণাও দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা কালীনাথ রায়ের বাজার থেকে শোক র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচি শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট