1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার ১৪ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ পালন ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘প্রাণের পটুয়াখালী’র ব্যতিক্রমী মেহেদি উৎসব ঝড়ে ভোলার চরফ্যাশনে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ঈদের আগে বিপর্যস্ত পরিবারগুলো ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, পথে পথে ভোগান্তি ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা

পটুয়াখালীতে তুহিন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় টাউন জৈনকাঠি আউড়া পুল থেকে শুরু হওয়া মিছিল প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত তুহিনের বাবা কালাম হাওলাদার, মা মনি বেগম, স্ত্রী সুখি বেগমসহ এলাকাবাসীর অন্তত তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিকেলে দেড় লক্ষ টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন তুহিন। পরদিন রাতে লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ সেপ্টেম্বর নিহতের বাবা কালাম হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় আল আমিন বয়াতী ওরফে কসাই আল আমিন (৩১)সহ তিনজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৭, তারিখঃ ০৪.০৯.২০২৫ইং)।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট