1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

মার্কিন ছাত্র-সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ কমানোর প্রস্তাব, ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ছাত্র, সাংস্কৃতিক বিনিময় কর্মী এবং সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এটি আইনি অভিবাসন নীতির উপর কঠোর নজরদারির অংশ বলে জানানো হয়েছে।

বুধবার প্রকাশিত এক প্রস্তাবিত নিয়মাবলীতে বলা হয়েছে, এফ ভিসা (আন্তর্জাতিক ছাত্র), জে ভিসা (সাংস্কৃতিক বিনিময় কর্মী) এবং আই ভিসা (সাংবাদিকদের জন্য) এর মেয়াদ আগের মতো প্রোগ্রাম বা চাকরির মেয়াদ পর্যন্ত না রেখে সর্বোচ্চ চার বছরের জন্য নির্ধারণ করা হবে। সাংবাদিকদের ক্ষেত্রে ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন হবে, আর চীনা নাগরিকদের ক্ষেত্রে তা হবে ৯০ দিন। ভিসাধারীরা প্রয়োজনে নবায়নের জন্য আবেদন করতে পারবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে এসব ভিসা প্রোগ্রাম বা কাজের মেয়াদ পর্যন্ত বৈধ থাকে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১.৬ মিলিয়ন আন্তর্জাতিক ছাত্র এফ ভিসায় ছিলেন। আর্থিক বছর ২০২৪-এ (১ অক্টোবর ২০২৩ থেকে) প্রায় ৩৫৫,০০০ বিনিময় কর্মী এবং ১৩,০০০ সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছিল।

প্রস্তাবিত নিয়মটি “মনিটর ও তদারকি” করার উদ্দেশ্যে গৃহীত বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। এই প্রস্তাবের উপর ৩০ দিনের জন্য জনমত চাওয়া হবে। এটি ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের শেষে উত্থাপিত একটি অনুরূপ প্রস্তাবের পুনরাবৃত্তি মাত্র। আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা এনএফএসএ নামক সংগঠন সেই সময় এ প্রস্তাবের বিরোধিতা করেছিল এবং তা প্রত্যাহারের আহ্বান জানায়। পরবর্তীতে জো বাইডেন প্রশাসন ২০২১ সালে এটি প্রত্যাহার করে নেয়।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন আইনি অভিবাসন নীতি কঠোর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মতাদর্শের ভিত্তিতে ছাত্রদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া, লক্ষাধিক অভিবাসীর আইনি মর্যাদা তুলে নেওয়া হয়েছে। গত ২২ আগস্ট একটি মেমোতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানায়, নাগরিকত্ব আবেদনকারীদের আবাসস্থল, নৈতিক চরিত্র এবং মার্কিন মূল্যবোধের প্রতি আনুগত্য যাচাইয়ের জন্য তাদের এলাকায় আবার পরিদর্শন শুরু করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট