1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

মাধবপুরের কৃতি সন্তান নির্মলেন্দু সরকার হলেন আয়কর আইনজীবী

মোঃ আল আমিন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

 

দীর্ঘ আট বছর পর জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক গৃহীত আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আয়কর আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান নির্মল ইন্দু সরকার।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত এ পরীক্ষার জন্য সারাদেশ থেকে ২৮ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৩ হাজার ৪২১ জন, যাদের মধ্যে ভাইভা পরীক্ষার মাধ্যমে ১২ হাজার ৬৯০ জনকে চূড়ান্তভাবে আয়কর আইনজীবী হিসেবে মনোনীত করা হয়।

নির্মলেন্দু সরকারের এ কৃতিত্বের ফলে এখন থেকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কর আপিল ট্রাইব্যুনালসহ দেশের যেকোনো কর আদালতে করদাতা বা সরকারের পক্ষে মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে নির্মলেন্দু সরকার বলেন,
“আয়কর আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হওয়ায় অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এখন থেকে দেশের কর ব্যবস্থাপনায় রাজস্ব আদায় এবং করদাতাদের সহায়তা প্রদানের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার সুযোগ পাব। আমি বিশ্বাস করি, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।”

নির্মলেন্দু সরকারের এ অর্জনে পরিবার, বন্ধু, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট