1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভোলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে
0.9.142

ভোলায় পেঁয়াজের ঘাটতি পূরণ, উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ” শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

বুধবার (৩০ জুলাই) সকালে জিজেইউএস-এর হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি-র সিনিয়র সহকারী পরিচালক আবিদ হাসান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান।

সভার শুরুতে ‘রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)’-এর আওতায় গৃহীত এই উপ-প্রকল্পের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী।

বক্তারা বলেন, আমদানিনির্ভরতা কমিয়ে দেশের পেঁয়াজের চাহিদা পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ অত্যন্ত সম্ভাবনাময়। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা ভোলার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তর থেকে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান। সভায় কৃষিক, স্থানীয় উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট