1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরীত বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা করা হয়।

এই কমিটিতে ৩৩ সদস্য বাদেও কমিটিতে ৫ জন উপদেষ্টা মন্ডলী রাখা হয়েছে। তারা হলেন প্রবীণ বিএনপি নেতা এ্যাডঃ আনিসুল আরেফিন চৌধুরী, এ্যাড. মিজানুর রহমান চৌধুরী, সাবেক অধ্যক্ষ আফজালুল হক, রইসুল আলম চৌধুরী ও আবু সাদেক চৌধুরী লুলু। অপর দিকে কমিটিতে একজন আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব ও ২৮ জন সদস্য রাখা হয়েছে। আহ্বায়ক হিসেবে রয়েছেন মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু এবং সদস্য সচিব এ,এইচ এম সাইফুল্লাহ রুবেল।সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সৈয়দ আলী, মোজাম্মেল হক, আনিসুর রহমান কোকো, আনিছুর রহমান আনু, অধ্যক্ষ মনোয়ার হোসেন, এ্যাডঃ আবু মোঃ সোয়েম, ইউনুছ আলী শাহ্, আকবর আলী, শেফাউল জাহাঙ্গীর আলম, রেদোয়ানুল হক বাবু, এস কে মালেক, এ্যাড. কাজী আকতারুজ্জামান জুয়েল, মুক্তার হোসেন, প্রবির গুহ রিন্টু, আহমেদ আলী (বড় বাবু), গোলাম মোস্তফা রঞ্জু, অধ্যাপিকা (অব.) সেতারা বেগম, তাসনিম ফৌজিয়া ওপেল, রাকু ইসলাম, সীমা পারভীন, আখতারুজ্জামান সুমন, গোলাম রব্বানী, মোজাফফর আলী, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, রশিদুল ইসলাম বাঙ্গালী, ময়নুল হক ও হারুন অর-রশিদ খোকন।

নবগঠিত জেলা বিএনপির কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৫ জন উপদেষ্টা এবং ৩৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই আহ্বায়ক হিসেবে মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু এবং সদস্য সচিব এ,এইচ এম সাইফুল্লাহ রুবেল সহ জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছিল। ১২দিনের মাথায় সেই কমিটি সম্প্রসারণ করেছে বিএনপি।

প্রসঙ্গত ২০২০ সালের ১৬ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা বিএনপি কমিটি গঠন করা হয়েছিল। সেখানে সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জরুহুল আলম নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ৫ বছর ৬ মাস পর উক্ত কমিটি বিলুপ্ত করে উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট