1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

টেকসই ডিজিটাল প্রশাসন ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে চালু হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,

“ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন থেকে সরকারের নির্ধারিত সেবা পয়েন্ট। এখান থেকে নির্ধারিত ফি’র বিনিময়ে নাগরিকরা হয়রানি ছাড়াই ভূমি সেবা নিতে পারবেন। এটি জনগণের জন্য সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি জটিলতা হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।”

সহায়তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রেজাউল করিম রাজিব জানান,

“সরকারিভাবে অনুমোদিত এই কেন্দ্রের মাধ্যমে নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ সব অনলাইনভিত্তিক সেবা দেওয়া হবে। আমি ব্যক্তিগত সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করব।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —

  • উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী,
  • কানুনগো মিজানুর রহমান,
  • সার্ভেয়ার কামরুল হাসান,
  • স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এটি একটি ডিজিটাল ভূমি সহায়তা ডেস্ক, যা সরকার নির্ধারিত ফি অনুযায়ী ভূমির অনলাইন তথ্য যাচাই, আবেদন, আপলোড, ট্র্যাকিং এবং সনদ প্রাপ্তি প্রক্রিয়া সহজ করে। এতে ভূমি অফিসে সরাসরি না গিয়ে সাধারণ নাগরিকরাও ন্যূনতম সহায়তায় ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট