1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

ভোলায় গুরু-শিষ্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে ভোলায় গুরু (প্রশিক্ষক) ও শিষ্যদের (প্রশিক্ষণার্থী) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই, ২০২৫) সকালে সংস্থার নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE)’ প্রকল্পের অধীনে পরিচালিত ছয় মাস মেয়াদী ‘গুরু-শিষ্য’ কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. জাহিদুর রহমান এবং উপ-পরিচালক (আইটি ও এমআইএস) মো. ফোরকান মিয়া। এ ছাড়াও জিজেইউএস-এর অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ও রেফ্রিজারেশন, ইলেকট্রনিকস, মোটরসাইকেল রিপেয়ারিং, বিউটিফিকেশন ও সেলাইসহ বিভিন্ন ট্রেডের ৭০ জন গুরু এবং তাদের অধীনে প্রশিক্ষণরত ১৪০ জন শিষ্য অংশগ্রহণ করেন। এ সময় তারা তাদের প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বলেন, RAISE প্রকল্পের আওতায় পরিচালিত ‘গুরু-শিষ্য’ কার্যক্রম দেশের অনানুষ্ঠানিক খাতের কর্মীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কার্যক্রমের মাধ্যমে শিষ্যরা হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ লাভ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট