1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় সফল খামারিদের পুরস্কার ও সনদ বিতরণ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

ভোলায় সফল খামারিদের পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় জিজেইউএস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।

অনুষ্ঠানে প্রকল্পের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখার জন্য ছয়জন সফল খামারিকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খামারিরা অংশগ্রহণ করেন। এই আয়োজন স্থানীয় কৃষি উন্নয়নে খামারিদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কৃষি খাতে আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট