1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিদ্যমান নীতি প্রয়োগ ও নতুন নীতি উন্নয়নের লক্ষ্যে মাল্টি-স্টেকহোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’র আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের অংশ হিসেবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মাহমুদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাগর মল্লিক এবং জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ লিটন। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. খলিলুর রহমান।

ওয়ার্কশপে খামারি, দুগ্ধ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ীসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। আলোচনায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়া, নীতিগত সংস্কার ও কার্যকর প্রয়োগের মাধ্যমে এই খাতের টেকসই উন্নয়নের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট