1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

ঈদুল আযহা উপলক্ষে এনসিপি’র শুভেচ্ছা বার্তা: সত্য ও সুন্দরের পথে অঙ্গীকার

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছে, “সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই আমাদের মূল প্রত্যাশা।”

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এক যৌথ বার্তায় এসব কথা বলেন। তারা বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধি—যা কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিক পরিবর্তনের জন্যও অত্যন্ত জরুরি।

নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা শুধু পশুই কোরবানি করি না; বরং অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মনোভাবকেও ত্যাগ করার শপথ নেই।”

দলের নেতৃদ্বয় বলেন, “সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিবাজ ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হবে আজকের দিনের মূল প্রত্যয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্য ও সুন্দরের সমাজ গড়ে তুলতে আমরা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এনসিপি নেতারা বলেন, “এই জনপদের সাহসী ও ত্যাগী মানুষজন নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন—নিজেরা দায়িত্ব নিয়ে নেতৃত্ব না নিলে পরিবর্তন আসে না। আত্মত্যাগ ছাড়া মুক্তি সম্ভব নয়। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেইসব শহীদদের, যাঁদের রক্তে জাতি নতুন আশার আলো দেখেছিল।”

তারা আরও বলেন, “ঈদের পবিত্রতায় আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সেই আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণা’ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। ত্যাগের শিক্ষায় আলোকিত হোক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট