1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ: কঠোর পদক্ষেপের দাবি পটুয়াখালীতে তারেক রহমানের দেশে ফেরায় ছাত্রদলের আনন্দ মিছিল দশমিনায় এইচএসসি পরীক্ষার্থী সিথী রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দশমিনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন,একে এম নুর হোসেন হাওলাদার

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক জাগোদলের সদস্য, সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাবেক ভোলা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, ভোলা জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও শিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একে এম নুর হোসেন হাওলাদার ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।

তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপ্রেরণা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।

সবার জন্যে আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও সকলের কল্যাণ কামনা করছি। সকলেই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন, “নিরাপদে থাকুন, সুস্থ থাকুন” ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট