1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

ভোলায় বেড়িবাঁধ ভেঙে নদীতে পড়ে শিশুর মৃত্যু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

ভোলার মনপুরায় বেড়িবাঁধের বালির আস্তরণ ধসে পড়ে নদীতে ডুবে ওমর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (৩০ মে) উপজেলার রামনেওয়াজ ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত ওমর ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু ওমর বেড়িবাঁধের ওপর খেলছিল। এ সময় বাঁধের বালির আস্তরণ ধসে সে নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়। স্থানীয়রা বহু খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় মাটির নিচ থেকে শিশুটির মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। পুলিশি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন ইউএনও।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট