1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেশন, খামার রেজিস্ট্রেশন এবং অনলাইন মার্কেটিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় ক্ষুদ্র পোল্ট্রি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সার্টিফিকেশন, খামার রেজিস্ট্রেশন এবং অনলাইন পোল্ট্রি মার্কেটিং বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত “Promoting Sustainable Growth in Poultry Sub-sector through RECP Practice” উপ-প্রকল্পের আওতায় Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি গত বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ভোলা সদর উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব তোতা মিয়া, বোরহানউদ্দিন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ নাজনীন, জিজেইউএস-এর স্মার্ট (পোল্ট্রি) প্রকল্পের টেকনিক্যাল অফিসার ডা. মো. মাহমুদুল হাসান এবং এনভায়রনমেন্ট অ্যান্ড RECP অফিসার মো. মানছুর আলম। এছাড়াও উপ-প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে পোল্ট্রি খামার পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ছাড়পত্র প্রাপ্তির পদ্ধতি, প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে খামার রেজিস্ট্রেশনের সুবিধা এবং স্মার্ট প্রযুক্তির যুগে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পোল্ট্রি সেক্টরে মার্কেটিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবেশবান্ধব খামার পরিচালনা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের বিষয়েও উদ্যোক্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এই প্রশিক্ষণ তাদের পরিবেশবান্ধব খামার পরিচালনা, সরকারি সুবিধা প্রাপ্তি এবং অনলাইন মার্কেটিংয়ের কৌশল সম্পর্কে ব্যাপক ধারণা দিয়েছে। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিনিধি জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট