1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

ভোলার মহিষের দই পেল জিআই স্বীকৃতি: নতুন সম্ভাবনার দুয়ার “কুইন আইল্যান্ড অব বাংলাদেশ” খ্যাত ভোলার শতবছরের ঐতিহ্যবাহী মহিষের দুধের দই এবার পেয়েছে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি। এই স্বীকৃতির ফলে জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। খামারি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা এতে উচ্ছ্বসিত।

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

ভোলার বিভিন্ন চরাঞ্চলে রয়েছে লাখেরও বেশি মহিষ। এই চরাঞ্চলের বাতানিরা প্রজন্ম ধরে এই মহিষ লালন-পালন করে আসছেন। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে মহিষের জন্য প্রাকৃতিক ঘাস সহজলভ্য, খাদ্যের কোনো অভাব নেই। এসব মহিষ থেকে সংগ্রহ করা দুধ স্থানীয় বাজারে নিয়ে আসা হয়, যা থেকে দোকানিরা তৈরি করেন সুস্বাদু দই।

গত ৩০ এপ্রিল সরকার দেশের ২৪টি পণ্যকে জিআই সনদ প্রদান করেছে, যার মধ্যে ভোলার মহিষের দই অন্যতম। এই স্বীকৃতি পেয়ে আনন্দে ভাসছেন স্থানীয় ব্যবসায়ীরা। জাকির হোসেন মহিন, নির্বাহী পরিচালক, জিজেইউএস বলেন, “এই স্বীকৃতি ভোলার দইকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার পথ সুগম করবে। ভবিষ্যতে এই পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।”

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান বলেন, “ভোলার মহিষের দই শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। জিআই স্বীকৃতি এই পণ্যের ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, “এই স্বীকৃতি ভোলার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা উদ্যোক্তা ও খামারিদের সঙ্গে কাজ করে এই পণ্যের গুণগত মান ও বাজারজাতকরণে আরও উন্নতি আনতে চাই।”

প্রতিদিন ভোলায় মহিষ থেকে উৎপাদিত প্রায় ১০ টন দুধ দিয়ে তৈরি হয় দই। এই জিআই স্বীকৃতির ফলে স্থানীয় উদ্যোক্তারা আশাবাদী যে, ভোলার মহিষের দই শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও নিজের অবস্থান তৈরি করবে। এই ঐতিহ্যবাহী পণ্য ভোলার অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট