1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ১৬ জেলে আটক, তিন ট্রলার জব্দ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরে ফাতরার বন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তিনটি মাছধরা ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ট্রলার মালিকদের ২৮ হাজার টাকা জরিমানা করেন। নিষেধাজ্ঞার সময়ে আর মাছ শিকার না করার মুচলেকা প্রদানের পর জেলে ও ট্রলারগুলো ছেড়ে দেওয়া হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, শনিবার সকালে জেলেরা সাগরে গিয়ে জাল ফেলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, “১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের জন্য নৌ-পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে।”

সরকারি নিষেধাজ্ঞার লক্ষ্য হলো সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের প্রাকৃতিক বংশবিস্তার নিশ্চিত করা। কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট