1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ: কঠোর পদক্ষেপের দাবি পটুয়াখালীতে তারেক রহমানের দেশে ফেরায় ছাত্রদলের আনন্দ মিছিল দশমিনায় এইচএসসি পরীক্ষার্থী সিথী রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দশমিনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

ভোলার লালমোহনে ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

ভোলার লালমোহন উপজেলার লালমোহনে ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

আজ বিকেলে লালমোহন ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুলবাগিচা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল।

এ সময় শফিকুল ইসলাম বাবুল বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখনই দেশের জনগণের কল্যাণে কাজ করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে প্রত্যেক নেতাকর্মীকে গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে। এ জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে এ ছাড়াও উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শফিউল্যাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নাসিম মাতাব্বরসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট