1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

৭ বছরের শিশুকন্যা ধর্ষিত; মামলা তুলে নিতে হুমকি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ৭ বছরের শিশুকন্যার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (২৬শে এপ্রিল) বিকাল ৪টাযর দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন রোববার রাতে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার ভোরে পুলিশ অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকার (২১)কে গ্রেপ্তার করেছে।

অভিযোগের বিবরণীতে জানা জানা যায়, পটেটো চিপস এর লোভ দেখিয়ে বাড়ির সম্পর্কে ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসতঘরে নিয়ে ধর্ষণ করে মামা কান্ত মালাকার। শিশুটি কান্না করলে মা কান্নার কারন জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় শিশুর মা (ইতি রানী মল্লিক) বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকারকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে ভোক্তাভোগী পরিবারের ইতি রানী মল্লিক ও তার ভাই সত্যজিৎ মল্লিক এর সাথে কথা বললে জানায়, ধর্ষককের পরিবারের লোকজন দ্বারা হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হুমকি দাতা সুজিত মল্লিক, কানু মল্লিক, অনন্ত মল্লিক। ভোক্তভোগী পরিবারের দাবি তারা নিরাপত্তাহীনতায় আছেন।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগের সাথে সাথেই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোক্তভোগী পরিবারকে হুমকির বিষয়ে জানতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এমন কোন বিষয় ঘটে থাকলে তদন্তকারী কর্মকর্তা নতুবা আমাকে অবগত করবেন এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট