1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

৫০বোতল বিদেশি মদসহ আটক-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ মোঃ আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার(২৭শে এপ্রিল) মধ্যরাতে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলাউদ্দিন ওরফে আলাইকে আটক করা হয়।

এ সময়ে ঘটনাস্থল থেকে দু’টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে প্রতি বস্তায় ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় Officers Choice ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। আটককৃত আলাউদ্দিন পড়ালেখা থানাধীন পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম সরকার জানান, আটককৃত আলাউদ্দিন বড়লেখার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধের চারটি মামলা রয়েছে। ৫০ বোতল মদ উদ্ধারের ঘটনায় আলাউদ্দিন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট