1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

ভোলায় ফিসারিজ উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী পরিবেশবান্ধব প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স-এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়নাধীন স্মার্ট ফিসারিজ উপ-প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয় ফিসারিজ উদ্যোক্তাদের জন্য।
প্রশিক্ষণটি সোমবার (২২ এপ্রিল ২০২৫) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট শাখা অফিসে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিলিমা জ্যাকব সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন এবং চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার।
জিজেইউএস-এর স্মার্ট ফিসারিজ প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল, টেকনিক্যাল অফিসার মোঃ তাজুল ইসলাম এবং এনভায়রনমেন্ট অফিসার খালিদ সোহরাওয়ার্দি।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব এবং RECP কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকগণ বলেন, “RECP অনুশীলন ফিসারিজ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত উদ্যোক্তারা জানান, প্রশিক্ষণ থেকে তারা পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট