1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে বিশেষ অভিযান চালিয়ে ৯টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে সরকারের জারি করা ৫৮ দিনের সাময়িক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সব ধরনের মৎস্য নৌযান দিয়ে যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ থাকে, যা সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও সুষ্ঠু প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার (অপারেশন) রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল শনিবার দুপুর ৩টা থেকে ২০ এপ্রিল রবিবার দুপুর ১২টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোলা কোস্ট গার্ড বেইস ও লালমোহন আউটপোস্টের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় লালমোহন উপজেলার গজারিয়ার খালের মাথা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে।

অভিযান চলাকালে বৈধ কাগজপত্র ও জীবনরক্ষাকারী সরঞ্জামের অনুপস্থিতির কারণে ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটগুলোর নাম হচ্ছে—এফবি মায়ের আর্শিবাদ-২, এফবি মায়ের আর্শিবাদ-৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর-২, এফবি নবীপুর-৩, এফবি শীতারাম, এবং এফবি শীতারাম-১।

জব্দকৃত ট্রলিং বোটগুলো পরবর্তীতে ভোলা জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলের মাধ্যমে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে চলেছে। কোস্ট গার্ডের আওতাধীন এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট