1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

ভোলায় ফিসারিজ উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী পরিবেশবান্ধব প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স-এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বাস্তবায়নাধীন ফিসারিজ উপ-প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয় ফিসারিজ উদ্যোক্তাদের জন্য।
প্রশিক্ষণটি রবিবার (২০ এপ্রিল) ভোলা সদর উপজেলার জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ও জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিজেইউএস-এর সহকারী পরিচালক (অডিট) মোঃ মুমিন উল্লাহ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের প্রভাষক (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ) মোঃ ফজলে রাব্বি এবং ভোলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। এছাড়াও উপ-প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব এবং RECP কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকগণ বলেন, “RECP অনুশীলন ফিসারিজ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত উদ্যোক্তারা জানান, প্রশিক্ষণ থেকে তারা পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জানিয়েছে, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট