1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

নলছিটি পাবলিক লাইব্রেরিতে বাংলা নববর্ষে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ

নলছিটি প্রতিনিধি,অরবিন্দ পোদ্দার
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে “নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র’র উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় চিত্রাঅঙ্কন, আবৃত্তি, গান ও নৃত্য ও সাধারনজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট চারটি গ্রুপে বিভক্ত করে। প্রতিযোগিতার বিষয়সমূহ ছিল—কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, সংগীত (দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল ও লোক সংগীত) এবং সাধারণ জ্ঞান (লিখিত এমসিকিউ)। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিবন্ধনের শেষ তারিখ ছিল ১৭ এপ্রিল পর্যন্ত।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৬ এপ্রিল ২০২৫, শনিবার সন্ধ্যা ৭ টায়, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। একইসাথে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করা হবে।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সামছুল আলম খান বাহার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট