1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে নির্বাচনে যারা কাজ করেছেন, তারাই ‘বড় আত্মীয়’: নুর দুমকিতে ঈদ আনন্দ মেলায় উপচে পড়া ভিড়, উৎসবমুখর পায়রা তীর সালিশে ‘চোর’ সাব্যস্তের অভিযোগ, অপবাদ সইতে না পেরে গৃহিনীর মৃত্যু

ভোলায় পোলট্রি উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী পরিবেশবান্ধব প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (GJUS) বাস্তবায়নাধীন “Promoting Sustainable Growth in Poultry Sub-sector through RECP Practice” উপ-প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয় ক্ষুদ্র পোলট্রি উদ্যোক্তাদের জন্য। প্রশিক্ষণটি মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, দৌলতখান উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন: জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া, ভোলা সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, জিজেইউএস এর স্মার্ট (পল্ট্রি) এনভায়রনমেন্ট অ্যান্ড RECP অফিসার মোঃ মানছুর আলম, জিজেইউএস এর টেকনিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান, এছাড়াও উপ-প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব এবং RECP কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকগণ বলেন, “RECP অনুশীলন পল্ট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত উদ্যোক্তারা জানান, প্রশিক্ষণ থেকে তারা পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জানিয়েছে, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট