1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ফ্যাসিস্ট আওয়ামীলীগের অপপ্রচার মৌলভীবাজারের প্রসাশনের বিরুদ্ধে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

সম্প্রতি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং তাদের দোসরগণ বিভিন্ন ফেসবুক পেইজ ও ফেসবুক আইডি থেকে মৌলভীবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা কারা কর্তৃপক্ষকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে।

মৌলভীবাজার জেলা পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

জেলা পুলিশের অফিসিয়াল পেইজে পোস্ট করে বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, মৌলভীবাজার জেলা পুলিশ খুনি-ফ্যাসিস্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মিথ্যা গাল-গল্প প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে ছাড় পাওয়া যাবে না। মৌলভীবাজারের সম্মানিত নাগরিকদের বলতে চাই, ফ্যাসিবাদীদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সতর্ক থাকুন। অত্র জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। যে কোন অপরাধ সংগঠিত হওয়ার পর সংবাদ পাওয়ার সাথে সাথে অত্র জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সাথে অপরাধীদের গ্রেপ্তার এবং তৎসংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে। বিভ্রান্তি এবং গুজব ছড়িয়ে পুলিশের কার্যক্রমকে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ রইলো। অত্র জেলার জনগণকে সেবা প্রদান ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ অবিরাম কাজ করে চলেছে। যে কোন আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট