1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলায় পোলট্রি উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী পরিবেশবান্ধব প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (GJUS) বাস্তবায়নাধীন “Promoting Sustainable Growth in Poultry Sub-sector through RECP Practice” উপ-প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয় ক্ষুদ্র পোলট্রি উদ্যোক্তাদের জন্য। প্রশিক্ষণটি বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৫, ভোলা সদর উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস এর স্মার্ট (পল্ট্রি) এর প্রকল্প ব্যবস্থাপক ডা. তরুণ কুমার পাল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন: ভোলা সরকারি কলেজের প্রভাষক মো. ফজলে রাব্বি, ভোলা সদর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, জিজেইউএস এর স্মার্ট (পল্ট্রি) এনভায়রনমেন্ট অ্যান্ড RECP অফিসার মোঃ মানছুর আলম, জিজেইউএস এর টেকনিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান, এছাড়াও উপ-প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব এবং RECP কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকগণ বলেন, “RECP অনুশীলন পল্ট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উপস্থিত উদ্যোক্তারা জানান, প্রশিক্ষণ থেকে তারা পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জানিয়েছে, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট