1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

কমলগঞ্জে যৌথবাহিনীর অভিযানে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকা থেকে সেনাবাহিনী ও থানা পুলিশের সহায়তায় অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলার শ্রীপুর (কোনাগাঁও) গ্রামের আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলেরহাওর গ্রামের কয়ছর আলীকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ই এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা আরোপ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন। বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অন্য জনকে ২লাখ টাকা জরিমানাও অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে, তবে এখন পর্যন্ত জরিমানার টাকা আদায় করা যায়নি। জরিমানার টাকা আদায় না হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এছাড়া অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। খোঁজ নিয়ে জানাযায়, দীর্ঘদিন থেকে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর পরিবহন করে আশেপাশের বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি চক্র। এতে নদীর প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্যের। এবং পাশাপাশি সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট