1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

ভোলায় পিয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে পিয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে এ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। মাঠ দিবসের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পিয়াজ চাষ এবং উৎপাদিত পিয়াজ দীর্ঘ সময় সংরক্ষণের কৌশল সম্পর্কে অবহিত করা। এতে প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। তিনি বলেন, “পিয়াজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এর উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের সচেতনতা বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।” তিনি আরও বলেন, “অনেক কৃষক এখনো সঠিকভাবে সংরক্ষণের পদ্ধতি জানেন না। মাঠ দিবসের মাধ্যমে তারা হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক অরুণ কুমার সিনহা। তিনি বলেন, “পিকেএসএফ-এর সহায়তায় আমরা দীর্ঘদিন ধরে কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি। কৃষকের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী পিয়াজের আধুনিক জাত, জমি প্রস্তুত, সার ব্যবস্থাপনা, সেচ ও কীটনাশক প্রয়োগসহ আধুনিক চাষ পদ্ধতি তুলে ধরেন। এছাড়াও তিনি পিয়াজ সংরক্ষণের জন্য স্থানীয়ভাবে কীভাবে খরচ কমিয়ে কার্যকর পদ্ধতি ব্যবহার করা যায়, সে বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। অনুষ্ঠান শেষে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং একটি প্রদর্শনী প্লট ঘুরে দেখানো হয়, যেখানে আধুনিক পদ্ধতিতে চাষ করা পিয়াজের ফলন সরাসরি দেখা যায়। এ ধরনের মাঠ দিবস কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট