1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

প্রাণের পটুয়াখালী উদ্যোগে ঈদ উপহার ও ইফতার বিতরণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের পটুয়াখালী উদ্যোগে দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমে বসবাসরত গৃহহীন ও সুবিধাবঞ্চিত বাবা-মায়েদের মধ্যে ঈদ উপহার বিতরণ ও ইফতার আয়োজন করা হয়েছে।  

গত ২৮ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় পটুয়াখালী সেতুর টোলঘর সংলগ্ন দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বৃদ্ধাশ্রমে বসবাসরত অসহায় বাবা-মায়েদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং সম্মিলিতভাবে ইফতার আয়োজন করা হয়।  

সংগঠনের এডমিন, ক্রিয়েটর ও সদস্য সচিব মেহেদী হাসান পিয়াল বলেন, “আমাদের কার্যক্রম আগে শুধুমাত্র অনলাইনভিত্তিক ছিল। পর্যায়ক্রমে আমরা মাঠপর্যায়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করছি।” 

প্রাণের পটুয়াখালী সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুন আরা বাইজিদ বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ঈদের আনন্দের অংশীদার করাই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”  

দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমের পরিচালক পারভিন আক্তার বলেন, “বৃদ্ধাশ্রমটি আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালনা করছি। যদি আপনাদের মতো আরও সমাজসেবী ও বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে আমাদের জন্য এটি পরিচালনা করা আরও সহজ হবে।” 

অনুষ্ঠানে প্রাণের পটুয়াখালী সংগঠনের সকল পরিচালক, স্বেচ্ছাসেবক ও দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমে বসবাসরত সকল বাবা-মায়েরা উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে “প্রাণের পটুয়াখালী” শুধুমাত্র পটুয়াখালী নিয়ে কাজ করা পটুয়াখালীর সবচেয়ে বড় ফেইসবুক গ্রুপ ও সেচ্ছাসেবী সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট