1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

যথাযোগ্য মর্যাদায় নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত

*মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,(নওগাঁ)
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে (২৬ মার্চ) বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বদলগাছী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, বদলগাছীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংস্থা পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ১ মিনিট নীরবতা পালন সহ সকল শহীদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে বদলগাছি মিনি স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আতিয়া খাতুন ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান আলী আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন। পরে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন, বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধাগণ।
এসময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ এবং সূধীজন।

দিবসটি উপলেক্ষ্য অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সকাল ৯টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার সকল জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ সরকারি, স্বায়ত্ব শাসিত ভবন ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনাসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

সেই সাথে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনাসহ হাসপাতাল ও বিভিন্ন এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট