1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য সহ ৫ জন দুর্ধর্ষ জলদস্যু আটক

আবু মাহাজ, ভোলা।
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

 

ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদসুকে ৪ টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩ টি বোট সহ আটক করা হয়েছে।

আজ সকালে কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার রিফাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদসুকে ৪ টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩ টি বোট সহ আটক করা হয়।

আটককৃত জলদস্যুরা হলো মোঃ মামুন মোল্লা, আনোয়ার হাওলাদার, মোঃ জুয়েল শেখ,পান্নু মোল্লা ও নাজমুল হাওলাদার।
সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা। আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট