1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা

ভাতিজা বউকে ধর্ষণের অভিযোগে চাচাশ্বশুর শ্রীঘরে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভাতিজা বউকে (৩৪) ধর্ষণের অভিযোগে চাচাশ্বশুর কয়েছ আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌরসভার গাজিটেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় ভিকটিম থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কয়েছকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত কয়েছ গাজিটেকা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে গৃহবধু নিজ ঘরে শুয়ে থাকেন। তার স্বামী একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। শুক্রবারের রাতের খাবার খেয়ে তিনি কর্মস্থলে চলে যান। সেই সুযোগে কয়েছ আহমদ ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধু কৌশলে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করলে বাড়ির লোকজন এসে কয়েছ আহমেদকে আটক করেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত কয়েছ আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ শনিবার বিকেলে জানায়, ভাতিজা বউকে ধর্ষণের অভিযোগে কয়েছ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট