1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন

নাগরপুরে পতিত জমি ও বাড়ির আঙ্গিনা চাষাবাদের আওতায় আনতে কৃষি অফিসের প্রণোদনা বিতরণ

সোলায়মান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পতিত জমি ও বাড়ির আঙ্গিনা চাষাবাদের আওতায় আনতে বস্তায় আদা চাষের উপকরণ বিতরণ করেছে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদা চাষে উদ্ভুদ্ধ করতে ২০ জন কৃষকে এ প্রণোদনা বিতরণ করেছে।

উপজেলা চত্বর থেকে প্রত্যেককে ১ বস্তা জৈব সার, পরিমানমত রাসায়নিক সার, ৩০টি বস্তা, বপনের উন্নত জাতে আদা এবং আদা চাষের দিকনির্দেশনা মূলক লিফলেট, ও সাইনবোর্ড দেয়া হয়েছে।

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের জন্য ২০ জন কৃষকের মাঝে উপকরণ তুলে দেন নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এস এম রাশেদুল হাসান।
তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। কৃষিজ উৎপাদন ঘাটতি মোকাবেলায় বাড়ির আঙিনা অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে। বাড়ির আঙিনার ছায়াযুক্ত স্থানে কিছু আদার বস্তুা রেখে একদম কম যত্নে একটি ছোট পরিবারের বছরের আদার চাহিদা মেটানো সম্ভব।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মরতরা।

এস এম রাশেদুল হাসান বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। কৃষিজ উৎপাদন ঘাটতি মোকাবেলায় বাড়ির আঙিনা অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে। বাড়ির আঙিনার ছায়াযুক্ত স্থানে কিছু আদার বস্তুা রেখে একদম কম যত্নে একটি ছোট পরিবারের বছরের আদার চাহিদা মেটানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট