1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে: মেজর (অব.) হাফিজ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

ভোলা: সব ধরনের চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম।
তিনি বলেন, এসব থেকে দূরে থেকে সবাইকে ভালো হতে হবে।

বুধবার (১২ মার্চ) ভোলার লালমোহন উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ বলেন, দলের কেউ চাঁদাবাজি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও বর্তমান সরকার নির্বাচন চায় না, তাদের উপদেষ্টা পরিষদের সদস্যরাও তাদের নিজ নিজ দপ্তর চালাতে ব্যর্থ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে গুম-খুন হচ্ছে, মহিলারা সম্ভ্রম হারাচ্ছেন। পুলিশ জনগণের আস্থা হারিয়ে ফেলায় তারা ভয়ে কাজ করছে না।

১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করেছে।

ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট