1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে ডে-নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

প্রানের পটুয়াখালীর আয়োজনে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে “ডে-নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে ঝাউ তলা সংলগ্ন চিলড্রেন পার্কে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া। এ সময় আয়োজক সংগঠন “প্রাণের পটুয়াখালী”-এর এডমিন ও ক্রিয়েটর মেহেদী হাসান পিয়াল, গ্রুপের প্রধান উপদেষ্টা ও এডমিন সাইফুন আরা বাইজিদ-সহ সকল এডমিন, মডারেটর সহ সকল সেচ্ছাসেবক গণ উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে “প্রাণের পটুয়াখালী” শুধুমাত্র পটুয়াখালী নিয়ে কাজ করা পটুয়াখালীর সবচেয়ে বড় ফেইসবুক গ্রুপ ও সেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, “ডে-নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এ জেলার বিভিন্ন স্থান থেকে ১২ টি দল প্রতিযোগিতা করছে। টুর্নামেন্টটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এতে এলাকার ক্রীড়া প্রমীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট