1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলায় রেইজ প্রকল্পের মাস্টার ক্রাফটর্স পার্সন (এমসিপি) রিফ্রেশার কর্মশালা সম্পন্ন।

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

ভোলায় পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত রেইজ প্রকল্পের অধীনে মাস্টার ক্রাফটর্স পার্সন (MCP) রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৪ জানুয়ারি, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল, উপ-পরিচালক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান এবং সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। কর্মশালার সঞ্চালনা করেন লাইফস্কিল অফিসার আবদুল হাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেইস ম্যানেজমেন্ট অফিসার সারমিন আক্তার, একাউন্ট অফিসার সাজেদা ফেরদৌস তামান্নাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রিফ্রেশার কর্মশালায় মোবাইল সার্ভিসিং, বেকারি ও পেস্ট্রি প্রস্তুতকরণ, ফ্যাশন গার্মেন্টস, টেইলারিং ও ড্রেস মেকিং, অটোমোবাইল, বিউটিফিকেশন এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতের অভিজ্ঞ গুরুরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের পূর্বে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করা এবং নতুন পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা।

অংশগ্রহনকারি গুরুরা বলেন রেইজ প্রকল্পের অধীনে পরিচালিত কার্যক্রম গুলো স্থানীয় যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পিকেএসএফ এবং জিজেইউএস নিরলসভাবে কাজ করছে, যাতে স্থানীয় ভবঘুরে যুব সমাজ নিজেদের পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে আধুনিক ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে শুধু ব্যক্তি নয়, সমগ্র সমাজ উপকৃত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট