1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

গবাদিপশু পালনকারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সম্পন্ন।

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

 

আজ, রবিবার (২৯ ডিসেম্বর), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর “Strengthening Resilience of Livestock Farmers through Risk Reducing Services” প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক আয়োজিত গবাদিপশু পালনকারী খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. খলিলুর রহমান এবং টেকনিক্যাল অফিসার ডা. আবদুর রহিম। এছাড়া, প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হাসান খালেদ, জাইকা প্রকল্প টিমের এমআইএস কো-অর্ডিনেটর বিল্লাল হোসেন এবং জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

উক্ত প্রশিক্ষণে ২৫ জন খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল খামারিদের গবাদিপশু পালন সম্পর্কিত ঝুঁকি মোকাবিলার কৌশল ও কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান প্রদান করা। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট