1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পটুয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে টেলিভিশনের ২০ বছরে পদার্পন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফের আয়োজনে সার্কিট হাউসে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন এবং টেলিভিশন কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান।

শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম স্বজল, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি, অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ, সরকারী পাবলিক প্রসিকিউটর এড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ আবুল হাওলাদার প্রমুখ।

আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বৈশাখী টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানসম্পন্ন বিনোদন প্রচারের জন্য এর ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বৈশাখী টেলিভিশন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার ও আগামীর বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট