1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলায় নারী উদ্যোক্তাদের সংগঠনের বর্ণাঢ্য আয়োজন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

 

দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তারা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ ক্ষেত্রে ভোলার নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। ভোলার নারীদের হাতে তৈরি পণ্য ইতোমধ্যে স্থানীয় এবং অনলাইন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। দক্ষ ও পরিশ্রমী নারীদের একই প্ল্যাটফর্মে এনে কাজ করার লক্ষ্যে জাগরনী মহিলা সমিতি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ভোলার জিজিইউএস ল্যান্ডিং স্টেশনে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভা পরিণত হয় উদ্যোক্তাদের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। জাগরনী মহিলা সমিতির সভাপতি পাপিয়া চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জিজিইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বিথী ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভোলা সদর তথ্য সেবা কর্মকর্তা আফনান হক, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির এবং ভোলা টাইমস সম্পাদক মো. আলী জিন্নাহ রাজিব। এছাড়া অনুষ্ঠানে দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের সাফল্যের গল্প তুলে ধরে বলেন, ঘর-সংসার সামলানোর পাশাপাশি নানা প্রতিকূলতা মোকাবিলা করে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন আয়োজন তাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে বলে মনে করেন উদ্যোক্তারা।
উল্লেখ্য, World Bank ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা(জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত RAISE প্রকল্পের আওতায় ভোলার এই নারী উদ্যোক্তাদের সংগঠিত করতে এবং তাদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে প্রায় অর্ধশত উদ্যোক্তার অংশগ্রহণ এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট