1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

ইউনাইটেড সফটওয়্যার সলিউশন এবং জিজেইউএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক আর এম টি পি প্রকল্পের আওতায় মহিষের আইডেন্টিফিকেশন বিষয়ক আইসিটি-ভিত্তিক সমাধানের জন্য ইউনাইটেড সফটওয়্যার সলিউশন এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার, ৪ ডিসেম্বর সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জিজেইউএস-এর পক্ষে নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং ইউনাইটেড সফটওয়্যার সলিউশনের পক্ষে সিইও ডা. তাজাম্মুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক (লিগাল, অ্যাডভোকেসি ও ট্রেনিং) অ্যাডভোকেট বিথী ইসলাম, পরিচালক (মাইক্রো ফিন্যান্স) হুমায়ুন কবির, উপ-পরিচালক ডা. খলিলুর রহমান এবং সহকারী পরিচালক (আইটিওএমআইএস) মোঃ ফোরকান মিয়া, সহকারী পরিচালক ডা. তরুণ কুমার পাল। এছাড়াও ইউনাইটেড সফটওয়্যার সলিউশনের ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন এবং জিজেইউএস-এর অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট